শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদান

দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তাাংণ্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও অগ্নিকান্ডে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ হারুনের নেতৃত্বে উপজেলা চত্বরে এ মহড়ার আয়োজন করা হয়।

একই সময়ে একটি র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি সবাইকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ও সচেতন থাকার আহ্বান জানান।

এ সময়, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খাঁন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।