শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

লাভ-লোকসানের হিসাব ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী

১৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান রমজান উপলক্ষে পার্বত্য এলাকায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের কোনো প্রকার দৌরাত্ম্য সহ্য করা হবে না। বাজার মূল্য অস্থিতিশীল করার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জেলা পরিষদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি একটি কার্যকর ‘বাজার ফান্ড’ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।

শুক্রবার (২৭ ফেব্রয়ারি) রাঙ্গামাটি সার্কিট হাউসে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই-এর নেতৃত্বে জেলা পরিষদের সদস্যবর্গ সৌজন্য সাক্ষাত করতে এলে মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান জানান, বর্তমান নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে তা বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, আমরা আগে কাজ করে দেখাতে চাই, তারপর ফলাফল আপনাদের সামনে দৃশ্যমান করব। মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে এবং পাহাড়ে সুষম উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না।

বান্দরবানের বিভিন্ন জাতিগোষ্ঠী প্রসঙ্গে মন্ত্রী বলেন, বম, পাংখোয়া, খেয়াং-সহ পাহাড়ের ১১টি জাতিগোষ্ঠীর সবাই সরকারের কাছে সমান। কাউকে পেছনে ফেলে নয়, বরং সকল সম্প্রদায়কে দেশের মূলধারার উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত করা হবে।

পরে একই জায়গায় রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে এক বৈঠকে মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে আধুনিক শিক্ষা বিস্তারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি প্রাথমিক শিক্ষা অফিসের সকল শূন্য পদের তালিকা দ্রুত প্রস্তুত করে পদ্ধতিগতভাবে তা পূরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীর মঙ্গলের জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে আমি বদ্ধপরিকর। দেশের স্বার্থে লাভ-লোকসানের হিসাব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।