শিরোনাম
পুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

খাগড়াছড়ির রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

১৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পৌরসভার দক্ষিন গর্জনতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিক (৩৫) দক্ষিন গর্জনতলী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, গর্জনতলী এলাকায় স্থানীয় বশর মিয়ার বিল্ডিংয়ে কাজ করছিলেন সিদ্দিক। পানির মোটর দিয়ে পানি উঠানোর ব্যবস্থা করছিলো, বৈদ্যুতিক তার পানিতে থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে লোকজন তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সজীব মৃত ঘোষণা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক শ্রমিকের মৃত্যু হওয়ার খবর শুনেছি। ঘটনা স্থলে আমাদের তদন্ত টিম পাঠিয়েছি, আইনি প্রক্রিয়া চলমান।