শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বাঘাইছড়িতে দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করল ২৭ বিজিবি

১৩

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বাঘাইছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অব্যহত ধারায় পাহাড়ি জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ করলো মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ১৪০ জন শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই মানব জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্যাপ্টেন অমিত কুমার সাহা, মেডিকেল অফিসার ও বিজিবি সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় প্রশাসন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।