শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠ জব্দ

১৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের অভিযানে সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বুধবার (৭জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান, পিএসসি-এর দিকনির্দেশনায় মাটিরাঙ্গা জোন সদর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইমরানের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর বটতলী নামক এলাকা থেকে মালিকবিহীন ২৮ টুকরা (৫০.০৬ ঘনফুট) বনবিভাগের অনুমোদন নাই সেগুন সহ অন্যান্য কাঠ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান, পিএসসি জানান, জব্দকৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল ও চোরাচালান রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।