শিরোনাম
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন মিজানুর রহমান

১৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মজানুর রহমান। সোমবার (৫জানুয়ারী) এ দায়িত্ব গ্রহন করেন তিনি। সুদীর্ঘ চাকুরিজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন।

মন্ত্রণালয় সুত্র জানান, মিজানুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন সদস্য হিসেবে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সরকারি চাকরিতে যোগদান করেন। তাঁর কর্মজীবন শুরু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। এর পর তিনি সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জনপ্রশাসন সংস্কার কমিশন (পিএআরসি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (এঊউ), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) কাজ করেছেন।

এছাড়াও তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়েও কর্মরত ছিলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কাজ করার মাধ্যমে আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতাও অর্জন করেন। বিভিন্ন বিভাগে কাজ করার ফলে জনপ্রশাসন ও সুশাসন বিষয়ে তার গভীর ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে।

এদিকে সোমবার মোহাম্মদ মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব এর দপ্তরে এসে পৌঁছালে মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।