শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

লংগদুতে শীতার্ত মানুষের পাশে বিজিবি’র সীমান্ত পরিবার কল্যাণ সমিতি

১৯

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥
রাঙ্গামাটি’র লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রাজনগর জোনের আওতাধীন পাহাড়ের দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার( ০৫ জানুয়ারি) সকালে রাজনগর জোন সদরে পাহাড়ী অঞ্চলে তীব্র শীতের কবলে থাকা শতাধিক শীতার্ত দু:স্থ পাহাড়ী বাঙালী জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) এর সাধারণ সম্পাদিকা হাসনা হেনা বলেন, পিছিয়ে পড়া পার্বত্য জনগোষ্ঠীর মনোন্নয়নে এবং সুশিক্ষার নিমিত্তে শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে সারা দেশের ন্যায় রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) উপ-শাখা সীমান্ত পরিবার কল্যান সমিতি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন।