শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

গুইমারা হাজাপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় নতুন বই পেল শিক্ষার্থীরা

১৫

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
ইংরেজি নতুন বছরের প্রথম দিনে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাজাপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) সকালে হাজাপাড়ায় অবস্থিত মাদ্রসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজাপাড়া সমাজ কমিটির সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক।

হাজাপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রসার পরিচালক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ও হাজাপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ আল আমিন এবং যুবদল নেতা মোঃ মিজানুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।