শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাই

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা মঙ্গলবার (৩০ডিসেম্বর) সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, সঠিক পরিকল্পনা করে প্রকল্প বাস্তবায়ন কাজের মনিটরিং ও নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে দ্বায়িত্বশীল ভুমিকা নিয়ে উন্নয়ন কাজের তদারকি করতে হবে। জেলার উন্নয়ন, সৌর্ন্দয্য বর্ধণ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা করে বাস্তবায়ন করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠির আত্বসামাজিক উন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্পসমুহ সুস্থ,সুন্দরভাবে সুসম্পন্ন করা হয় এবং পরিকল্পনা অনুযায়ী কাজের গতিশীল লক্ষ্য,উদ্দেশ্য ঠিক রেখে চুক্তি অনুযায়ী কাজ করে গেলে পিছিয়ে পড়া জনগোষ্ঠি এগিয়ে আসবে। সে লক্ষ্যে হস্তান্তরিক সকল বিভাগকে অনুরোধ জানানো হয়।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রিজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান,সদস্য এডভোকেট লুৎফুন্নেসা বেগম, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য বৈশালী চাকমা, সদস্য দয়াল দাশ, সদস্য বরুন বিকাশ দেওয়ান,সদস্য নাইউ প্রু মারমা,সদস্য ক্যওশিং মারমা, সদস্য মোঃ হাবীব আজম,সদস্য মিনহাজ মুরশীদ, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনন্দতিষ্য চাকমাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন। এ সময় পরিষদের প্রকৌশল শাখা ৪র্থ তলা থেকে নতুন ভবন ৩য় তলায় চেয়ারম্যান ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।