শিরোনাম
সপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন এঁর মৃত্যুতে পার্বত্য উপদেষ্টার শোক

১৬

॥ পাহাড়ের সময় ডেক্স ॥
দেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব) সুপ্রদীপ চাকমা।

এক শোকবার্তায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, দেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণে, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতির বিকাশে এবং জনগণের অধিকার আদায়ে তাঁর নিরন্তর সংগ্রামের কারণে তিনি এ দেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেন। দেশের আর্থ-সামাজিক এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় তাঁর দিকনির্দেশনা অবিস্মরণীয় হয়ে রয়েছে। দেশ ও জাতির অগ্রযাত্রায় তাঁর সমৃদ্ধ অবদান এ দেশের জনগণ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবেন। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ তাঁর রাজনৈতিক শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।