শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

লামায় লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা করায় ৪ ভাটাকে জরিমানা

১১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবান জেলার লামা উপজেলায় চার অবৈধ ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাইম্যাখোলা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এ জরিমানার আদেশ দেন।

জানা যায়, পাহাড় কাটা ও লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা করছে ভাটা মালিকরা। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ৪ ইটভাটাকে ২ লাখ টাকা হারে ৮ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। জরিমানা করা ভাটা সমূহ হল- এবিসি-৪, এমবিআই, বিবিসি ও ডিবিএম। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫ ধারা এবং ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত ২০১৯) এর ১৪ ধারা আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, লাইসেন্স বিহীন ও পাহাড় কেটে ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশের যেমন ক্ষতি হয়, তেমনি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। আইন ভঙ্গ করে যারা এসব কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।