শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তায় স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচী পরিচালিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জোনের আওতাধীন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচীর মাধ্যমে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে শিক্ষা সামগ্রী, ক্রীড়া উপকরণ, চিকিৎসা সেবা এবং শীতবস্ত্রসহ নানা ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ খান, পিএসসি।

কর্মসূচীর অংশ হিসেবে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে একটি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, স্থানীয় কার্বারি ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয় এবং শীতার্ত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি, পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ খান, পিএসসি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি জোরদার করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।