শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান ও হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবি’র সহায়তা

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রামের বেশ কয়েকটি স্কুল ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। এসময় বেশ কিছু সামাজিক স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন এবং হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

রবিবার (১৪ ডিসেম্বর) ২৭ বিজিবি মারিশ্যা জোন সদরে এসব সহায়তা প্রদান করেন বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।

এসময় মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিওগণ উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে জোন কমান্ডার লে. কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তে নিরাপত্তা, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে।