শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

সাংবাদিকদের দিকে জাতি তাকিয়ে আছে: রাজস্থলী ইউএনও

১৩

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
নিরপেক্ষতার নামে উদাসীনতা নয় মানবিকতা ও বিবেকের পক্ষেই থাকবে সাংবাদিকতা। রাঙ্গামাটির রাজস্থলীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার সাংবাদিকদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন। রবিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় তার কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় প্রেসক্লাব এর সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক সুমন খান, সাংবাদিক মিন্টু কান্তি নাথ, হারাধন কর্মকার, চাথোয়াইমং মারমা, উচাপ্রু মারমা, নুশরাত জাহান নিশু, আইয়ুুব চৌধুরী, হাবীবুল্লাহ মিসবাহ, কাইযুম হোসেন মিরাজ উপস্থিত ছিলেন।

উপজেরা নির্বাহী কর্মকর্তা বলেন, আপনাদের লেখনি এই সমাজের চালিকাশক্তি। অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি দেখলে সেটি তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। আপনাদের কলমই উপজেলাকে সামনে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। সভাশেষে ইউএনও সেলিনা আক্তার বলেন ২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, সাংবাদিকদের দিকে জাতি তাকিয়ে আছে। গণআন্দোলন আমাদের শিখিয়েছে সত্য উচ্চারণই এগিয়ে যাওয়ার পথ।

প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান বলেন, রাজস্থলী উপজেলার সাংবাদিকরা সবসময় উন্নয়নমুখী। প্রশাসন ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে উপজেলার উন্নয়ন আরও গতিশীল হবে। আমরা অবাধ তথ্যপ্রবাহ ও সহযোগিতা প্রত্যাশা করি। তিনি আরো বলেন, আমরা নিরপেক্ষতা আর বিবেকই আমাদের পক্ষ। ত্রুটি দেখালে সম্পর্কের টানাপোড়েন তৈরি না হয়ে বরং তা যেন উন্নয়নের সহায়ক হয় এতে উপজেরা প্রশসনের সহায়তা কামনা করেন।