শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

খাগড়াছড়ির পানছড়িস্থ সীমান্ত এলাকায় বিজিবি’র কঠোর নজরদারি

১০

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎সাম্প্রতিক অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির পানছড়িস্থ বিজিবি’র গোয়েন্দা নজরদারি জোরদার সহ সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম বৃদ্ধি করেছে বলে বিজিবি সুত্র জানিয়েছে।

‎৩ বিজিবি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অভ্যন্তরের সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ ক্রসিং ও রিক্রসিং প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা হয়েছে।

‎এরই অংশ হিসেবে পানছড়ি সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অবৈধ তৎপরতা আগেভাগেই প্রতিহত করা সম্ভব হয়।

‎এছাড়াও সম্প্রতি সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজনদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে।

‎স্থানীয় সচেতন মহল ৩ বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের তৎপরতা সীমান্ত এলাকায় অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।