শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়ির দীঘিনালায় কফি কাজুবাদাম চাষীদের মাঝে মেশিন বিতরণ

১২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াাছড়ি দীঘিনালায় কফি ও কাজুবাদাম চাষী দলের মাঝে বিনামূল্যে কফি প্রসেসমেন্ট রিকভারি মেশিন ও কফি ড্রাইভার মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এসব মেশিন বিতরণ করা হয়।

বাবুছড়া কফি ও কাজুবাদাম কৃষক গ্রুপ, দীঘিনালা কফি ও কাজুবাদাম কৃষক গ্রুপ, নৌকাছড়া কফি ও কাজুবাদাম কৃষক গ্রুপ, তেবাংছড়া কফি ও কাজুবাদাম কৃষক গ্রুপ, ভৈরফা কফি ও কাজুবাদাম কৃষক সহ ৫টি গ্রুপের মাঝে কফি প্রসেসমেন্ট রিকভারি মেশিন ও কফি ড্রাইভার মেশিন বিতরন করেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা কৃষি উপসহকারী অফিসার সুপন চাকমা, অতুল বিহারী, সদত্ত চাকমা প্রমূখ।

এসময় কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, কফি ও কাজুবাদাম চাষ পাহাড়ের মাটি জন্য উপযোগী। কফি ও কাজুবাদাম চাষ করে পাহাড়ের চাষীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবে।