শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

কাপ্তাইস্থ ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদাকরণ প্রকল্প এর আয়োজনে বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব। তিনি বলেন, শিক্ষার্থীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে।

ফলিত পুষ্টি বিষয়ক তথ্য নিজে জানার পাশাপাশি পরিবার এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এসময় বারটান-এর প্রশিক্ষক সামিয়া মাহবুবা, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কাওসার আহমেদ, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, স্কুলের সহকারী শিক্ষক কল্যান বিকাশ তনচংগ্যা বক্তব্য রাখেন। পরে শতাধিক কিশোরীদের মাঝে পুষ্টি প্লেট এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।