শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

মানিকছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস পিএইপি-৩ প্রকল্প ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রান্তিক কৃষকের মাঝে ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কারিতাসের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩০ জন প্রান্তিক কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল বিন আকরাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মাহফুজুল আলম ও ফিল্ড এ্যাসিস্টেন্ট মিল্টন বিশ্বাস।

এসময় কারিতাস উপজেলা মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, মাঠ সহায়ক উনুচিং মারমা, জীবন্ত তালুকদার, পিংকু চৌধুরী ও উনুসিং মারমা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে ২০ জন সুফলভোগী কৃষককে গমের বীজ, সার ও বোরন বিতরণ করা হয়। এছাড়াও ১০ জন কৃষককে ভূট্টা বীজ, সার, বোরন ও জিংক সার বিতরণ করা হয়েছে।