শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফ কালেক্টর আটক

১৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত দলের সহকারী কালেক্টর রিপন ত্রিপুরকে গ্রেপ্তার করা হয়েছে বলে সেনা ও পুলিশ সুত্র নিশ্চিত করেছে।

শনিবার (২৯ নভেম্বর) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের একটি স্পেশাল টহলদল রসুলপুর রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানকালে তার কাছ থেকে ১টি ওয়াকিটকি, ২টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের একটি রশিদ বই এবং নগদ ৪০০ টাকা জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, গ্রেপ্তারকৃত রিপন ত্রিপুরা সহ জব্দ করা সামগ্রী বিকালে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, আটককৃত ব্যাক্তির
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।