শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

পানছড়ির পূজগাং এলাকায় বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

১২

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি ও লোগাং জোন সদর দপ্তর কর্তৃক পূজগাং এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

‎শনিবার (২৯নভেম্বর) সকাল থেকে ওই এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী নারী ও শিশুসহ জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম।

‎মেডিক্যাল ক্যাম্পেইন শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

‎এদিকে বিনামূল্যে এমন সহায়তা পেয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বিজিবি সবসময়ই আমাদের এলাকাতে এসে চিকিৎসা সেবা সহ নানাবিধ সহায়তা করে থাকেন। এতে আমরা সবাই খুশি।