শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

খাগড়াছড়িতে ই-লার্নিং কার্যক্রমের জন্য বিদ্যালয়ে সামগ্রী বিতরণ

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
জেলার বিভিন্ন বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শনিবার (২৯নভেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে এসব সামগ্রী তুলে দেন।

পার্বত্য মন্ত্রণালয়ের সহযোগীতায় পাইলট প্রকল্প হিসেবে প্রথমে ৩টি মাধ্যমিক ও ১টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৬টি ল্যাপটপ, ৪টি প্রজেক্টর, ৪টি নেটওয়ার্ক রাউটার, ৪টি স্টিল ফাইল কেবিনেট, ১৬ জোড়া হাই-লো বেঞ্চ এবং অন্যান্য শিক্ষামূলক সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, বঙ্গমিত্র চাকমা, মাহবুব আলম, প্রশান্ত ত্রিপুরা ও জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী প্রতি পদ দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সপ্রদীপ চাকমার দিক নির্দেশনায় আমাদের ছেলে-মেয়েদের লেখা-পড়ার কার্যক্রম ডিজিটাল হচ্ছে। বিদেশে যা দেখি, এবার পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েরাও সেই সুযোগ পাচ্ছে। এই সরঞ্জাম যতœসহকারে ব্যবহার করতে শিক্ষকদের প্রতি অনুরোধ করছি। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে সোলার প্যানেলের ব্যবস্থা করা হবে বলেও চেয়ারম্যান উল্লেখ করেন।