শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

উন্নয়নে কাপ্তাই উপজেলাকে একটি রোল মডেল করা হবে: দীপেন দেওয়ান

২০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক রাঙ্গামাটি আসনে মনোনীত প্রার্থী অ্যাড, দীপেন দেওয়ান বলেছেন ধানের শীষকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। তারেক জিয়ার রাষ্ট্রকাঠামোর উন্নয়নে ৩১দফার বাস্তবায়নে আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে কাপ্তাই উপজেলার উন্নয়নে কোন ঘাটতি রাখা হবে না। সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই আপস্টিম জেটিঘাট এলাকায় নির্বাচনী প্রচার সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছেসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু বাছেদ অপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কেপিএম সিবিত্র সভাপতি আবদুল রাজ্জাক, জেলা মহিলা বিষয়ক যুগ্নসম্পাদক ছালেহা বেগম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথাইমং মারমা সহ জেলা উপজেল ও ইউনিয়ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন সঞ্চালনা করেন।

প্রধান অতিথি বলেন, কাপ্তাইকে মৌজায় বাস্তবায়নসহ সকল উন্নয়নে আধুনিকায়ন করা হবে। কেপিএম রেয়নমিল চালু, কর্ণফুলী কলেজকে অনার্সে রূপান্তর, রাইখালী কর্ণফুলী নদীর ওপর ব্রীজ নির্মাণ, কাপ্তাই ট্রাক টার্মিনাল নির্মাণ, বেকারত্ব দূরীকরণ, মহিলাদের ফ্যামিলি কার্ড প্রদান সহ কাপ্তাই জল বিদ্যুৎ বাঁধকে আরো আধুনিকায়ন করা হবে। কাপ্তাই উপজেলাকে উন্নয়নের একটি রোল মডেল করা হবে বলে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার উন্নয়নের নামে তাদের পকেট উন্নয়ন করে দেশকে তলানিতে পরিনত করেছে।