শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তৌফিক এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারিয়া এই চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় স্থানীয় পাহাড়ী বাঙ্গালি প্রায় দুইশত মানুষের মাঝে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে এই মানবিক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।