শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

মাটিরাঙ্গায় তৈকাতং আর্মি ক্যাম্পের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নারায়ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এ ম্যাচ।

উপস্থিত ছিলেন তৈকাতং আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর গাফফারুজ্জামান, পিএসসি। তাঁর উপস্থিতিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ম্যাচটি সম্পন্ন হয়।

প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় তৈকাতং আর্মি ক্যাম্প দল এবং নারায়ণপাড়া পাহাড়ি যুব সমাজ। খেলায় তৈকাতং আরবারি পাড়া যুব ক্লাব ২-০ গোলে আর্মি ক্যাম্প দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে বিজয়ী ট্রফি ও ১৫ সেট খেলার জার্সি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।