শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

খাগড়াছড়ির রামগড়ে পুতুল ফাউন্ডেশনের বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান পুতুল ফাউন্ডেশনের উদ্যেগে বার্ষিক পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে এ বৃত্তি ও পুস্কার বিতরণ করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুতুল ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রবীন শিক্ষাবিদ রামেশ্বর শীল। সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগড় সরকারি উচচ বিদালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুল হক নূরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়াত মোর্শেদ ভুইয়া মিঠু, স্কুল শিক্ষিকা নাজমা আক্তার, কৃতি শিক্ষার্থী সামিহা মাহেরিন ইশা ও তাসির মাহতাব খান।

আলোচনাসভা শেষে উপজেলার তিনটি মাধ্যমিক স্কুল রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম হতে দশম শ্রেণিতে সম্মলিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভকারী কৃতি শিক্ষার্থীদের মেধা পুরস্কারের ক্রেষ্ট ও বই এবং রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে উত্তীর্ণ সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়। এছাড়া বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, রামগড়ের কৃতি সন্তান ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথ তার প্রয়াত মায়ের নামে ‘পুতুল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এ ফাউন্ডশন থেকে শিক্ষা ছাড়াও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।