শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ

৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। রবিবার রাত সীমান্তের তালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি হতে বাংলাদেশের অভ্যন্তরে তালতলী নামক স্থানে ফাঁদ পাতে বিজিবি টহলদল। রাত একটু গভীর হলে ভারতের দিক থেকে ৩ জন চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসলে তাদের চ্যালেঞ্জ করলে ২টি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ২টি বস্তার ভিতরে ১৫টি ছোট প্যাকেটে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল আহসান উল ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন এই অধিনায়ক।