শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কেপিএম এ শ্রমিক-কর্মচারীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলন

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কেপিএম শ্রমিক কর্মচারীদের ন্যায্যদাবী মানা না হলে সকলকে নিয়ে কঠোর আন্দোলন করা হবে জানিয়েছে সিবিএ নেতৃবৃন্দ। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) এ কর্মরত শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (১৭নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কেপিএম প্রধান ফটকে সভা করা হয়েছে।

এসময় কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আব্দুর রাজ্জাক সুচনা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, কেপিএম কারখানাকে পূর্বের ন্যায় সচল করতে হবে। শ্রমিক কর্মচারীদের এক কর্পোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করতে হবে। সরকার ২০২৩ সালের জুলাই হতে কর্মচারীদের ৫% বিশেষ সুবিধা দিয়েছে এবং ২০২৫ সালের জুলাই হতে মুল বেতনের ১৫% হারে যেই সুবিধা দিয়েছে, সেই সুবিধা কর্মচারীদের ন্যায় শ্রমিকদেরকেও দিতে হবে।

বক্তব্যে তিনি আরোও বলেন, কারখানায় কর্মরত পে কমিশনভুক্ত শ্যমিকদের কর্মচারীদের ন্যায় উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। শ্রমিক কর্মচারীর নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা নিরসন করে অবিলম্বে তাদের পদোন্নতি করতে হবে। কারখানায় কর্মরত অস্থায়ী/আউট সোসিং শ্রমিকদের সরকার ঘোষিত বর্ধিত হারে নায্য মজুরি প্রদান করতে হবে। যখন দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় তখন সরকারি, বেসরকারি এবং রাষ্ট্রায়িত প্রতিষ্ঠান গুলোতে কর্মরত কর্মচারীদের জন্য সরকার মহার্ঘ্য ভাতা প্রদান করতো এবং সেই মহার্ঘ্য ভাতা পরবর্তী শ্রমিকদেরও প্রদান করতো। কিন্তু বিগত ২৩ সাল এই মহার্ঘ্য ভাতা শ্রমিকরা পাচ্ছে না। এই মহার্ঘ্য ভাতা দিতে হবে।

এসময় সিবিএ এর সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির ও আবুল কাশেমসহ সিবিএ নেতৃবৃন্দ এবং শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।