শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাই রাইখালীতে জামায়াতে ইসলামী’র পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন শাখার আয়োজনে সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করছে। শুক্রবার (১৪নভেম্বর) বাদ ফজর ভোর ৬টা হতে সকাল ১০টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ২নং রাইখালী ২নং ওয়ার্ড নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সড়কের দু’পাশ জুড়ে ঝৌপ, জঙ্গল পরিস্কার পরিচ্ছন্ন করে। জনসাধারনের চলাচলে স্বাচ্ছন্দবোধ সহ পরিবেশকে দুষণমুক্ত রাখতে এ কার্যক্রম চালানো হয় বলে তিনি জানান।

রাইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ জানান, জামায়াতে ইসলামীর সামাজিক কাজের অংশ হিসাবে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এসময় জামায়াতে ইসলামীর রাইখালী বায়তুল মাল সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান ওলমা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার, ওয়ার্ড সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, মেহেদী, মোয়াজ্জেম হোসেন, আলাউদ্দিন, ও জিহাসসহ জামায়াতে কর্মীগন উপস্থিত ছিলেন।