শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাই এ কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রদল নেতৃবৃন্দ

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা ৩ নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে কৃষকের ধান কেটে সহযোগিতা করল। শুক্রবার (১৪নভেম্বর) সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত ছাত্রদের এই ধান কাটা কর্মসূচি পালন করা হয়।

চিৎমরম ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে চিৎমরম ইউনিয়ন এর কৃষক, আব্দুল কাদেরের ১৫শ’তক জায়গার ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়া হয়। কৃষক কাদের জানান, এই ধান কেটে বাড়ি নিয়ে যেতে ৫/৬জন শ্রমিককে জনপ্রতি ১২শ’টাকা মজুরি দেয়া হত। চিৎমরম ইউনিয়ন ছাত্রদল আমাকে ধানকেটে বাড়ি পৌঁছে দিয়ে সহযোগিতা করেছে। আমি গরিব কৃষক সহযোগিতা পেয়েছি। এসময় চিৎমরম ইউনিয়ন ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাজু, ছাত্রদলের নেতৃবৃন্দগণ ধানকাটা কাজে সহযোগিতা করে।

চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা সবসময় মেহনতী মানুষের পাশে আছি ইনশাআল্লাহ থাকব। দলের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের কাজ সবসময় চলমান থাকবে।