রাঙ্গামাটিতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি সদর কালিন্দপুর সড়কের বাড়ির আঙিনা হতে উদ্বার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১০নভেম্বর) বেলা ১২টায় দক্ষিণ বন বিভাগেল সংশ্লিষ্ট কর্মকর্তারা সাপটিকে অবমুক্ত করা হয়।
রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাঙ্গামাটি শহরের কালিন্দপুর সড়কের জনৈক ইন্দু বিকাশ তালুকদারের বাসার আঙিনায় অজগর সাপটি জালে আটকে পরে। বন বিভাগকে সংবাদ দেয়া হলে স্থানীয় জনতার সহায়তায় ১০ ফুট দৈঘ্য ১৫ কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে কাপ্তাই ন্যাশনাল পার্কে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত কর হয়।
রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক, বড়ইছড়ি পরিক্ষণ ফাড়ি কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, শুকনাছড়ি বিট কর্মকর্তা আব্দুল্লা আল নাঈম, সুনয়ন দেওয়ান, স্থানীয় কবিরুল ইসলাম, নজরুল ইসলাম।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, বন্যপ্রাণী বনের সম্পাদ সুতরাং এদের না মেরে আমরা সকলে বনের জীববৈচিত্র রক্ষা করি।