শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দীঘিনালায় জুম্ম জাতীয় জনক এমএন লারমার ৪২তম মৃত্যু বার্ষীকি পালন

১২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় জনসংহতি সমিতি’র প্রতিষ্ঠাতা জুম্ম জাতীর জনক মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১০নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দীঘিনালায় লারমা স্কায়ারে মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

শ্রদ্ধা জানান পার্বত্য জনসংহতি সমিতির (পিজেএসএস এম.এন লারমা) নেতকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক সংগঠন নেতাকর্মীরা।

এর আগে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার্বত্য জনসংহতি সমিতি (পিজেএসএস এম.এন লারমা) দীঘিনালা উপজেলা শাখার আয়োজনে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লারমা স্কোয়ারের বাজার প্রদক্ষিন করে কলেজটিলা সমিতির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ করা হয়। পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিজেএসএস) এমএন লারমা দীঘিনালা উপজেলা শাখার সভাপতি শান্তি লোচন দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রশান্ত চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমএন লারমা দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীর চাকমা, সাংগঠনিক সম্পাদক নলেজ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি বিবেক চাকমা, যুবক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্ঞান চাকমা, খাগড়াছড়ি হেডম্যান এসোসিয়েশন সভাপতি যুব লক্ষন চাকমা প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, মহান নেতা এম. এন. লারমার আদর্শ ও সংগ্রামের স্মৃতিচারণ করতে হবে এবং তাঁর দেখানো পথ অনুসরণে নতুন করে অঙ্গীকারবদ্ধ হয়ে জুম্ম জাতীর অধিকার আদায়ে আন্দোলনে সকলে মিলে কাজ করতে হবে।