শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

কাপ্তাইয়ে জোন কমাণ্ডার’স স্কলারশিপ-২৫ পরীক্ষা অনুষ্ঠিত

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে “জোন কমাণ্ডার’স স্কলারশিপ-২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাপ্তাই শিশু নিকেতন স্কুল এর আয়োজনে কাপ্তাই জোনের পরিচালনায় “জোন কমাণ্ডার’স স্কলারশিপ” অনুষ্ঠিত হয়।

কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার ২৮ টি প্রাথমিক এবং ১৩ টি মাধ্যমিক স্কুল এর শিক্ষার্থীরা স্কলারশিপ পরীক্ষায় অংশ গ্রহণ করে। শিশু নিকেতন অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা জানান, আগত তৃতীয় শ্রেণী হতে ৮ম শ্রেণীর সর্বমোট ৩ শত ৪০ জন পরীক্ষার্থী এতে অংশ গ্রহণ করে।

অন্যান্য বছরের মতো ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি, এদিন সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান এবং শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার উপস্থিত ছিলেন।