শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

সেনা জোনের অভিযানে লংগদুতে গাঁজা উদ্ধার

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে উপজেলার ঝর্না টিলা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (৮নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহলদল লংগদু-বাইট্টাপাড়া এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা।

সেনা জোনের পক্ষ হতে জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত উক্ত গাঁজা লংগদু থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী।