শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

থানচিতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি, সকল অংঙ্গ ও সহযোগী সংগঠন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ।

আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য মংশৈম্রাই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো:।

থানচি উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক জওযাইপ্রু মারমা (জয়) সঞ্চয়ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আদ্রিয়জন ত্রিপুরা, সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবু নোমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে দেশের তৎকালীন নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটে। সামরিক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। এই দিনের পরিবর্তনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা নতুন গতি পায়।

বক্তারা আরো বলেন, ইতোমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির প্রার্থী হিসাবে সাচিং প্রু জেরীর নাম ঘোষনা করা হয়েছে। বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি ধানের শীর্ষ পক্ষে কাজ করার আহব্বান জানান বক্তারা।