শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়ির গুইমারায় ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে সাড়ে ২৭ লক্ষ টাকা সহায়তা

১৮

॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গুইমারা উপজেলার রামসুবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল ১১টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় ৯৭ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে, নিহত পরিবারের প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ১৩ জনের পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ২৭ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরিফিন জুয়েল, বিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন সুলতানা, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, গুইমারা উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা আমির রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, জেলা পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, চাইলাপ্রু মারমা, অংগ্য মং ও আব্দুল আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই পুনর্বাসন কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালাবে। তারা আরও জানান, যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় থাকবে।