শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর, সম্পাদক রহমতুল্লাহ

১৪

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতি’র সাধারণ সভা সহ নব গঠিত ৯ম কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও অডিট পেশ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন নব গঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাজী আব্দুস শুক্কুর মিয়া, সমিতির সিনিয়র সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।

নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য মোঃ সেলিম, মোঃ হারুনুর রশিদ ও মোঃ নাছির উদ্দিন। সভার শুরুতে অডিট কমিটির আহবায়ক ও সমিতির সহ সভাপতি আবুল কালাম আজাদ ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থ বছরের অডিট পেশ করেন এবং অডিটে সকল সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা আগামী ২ বছরের জন্য নব গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নামের তালিকা ঘোষণা করেন মোঃ ওমর আলী, সভাপতি ও মোঃ জাবেদুল আলম ও মোঃ আবুল কালাম আজাদ সহ সভাপতি। মোঃ রহমত উল্লাহ খাজা, সাধারণ সম্পাদক, মোঃ আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ইউসুফ নবী, সাংগঠনিক সম্পাদক, মোঃ মোঃ নুর আলম, দপ্তর ও প্রচার সম্পাদক, মোঃ মহিউদ্দিন, অর্থ সম্পাদক। সদস্যদেও মধ্রে যথাক্রমে মোঃ বদিউল আলম, জুনু গোলাপ দে, মোঃ শহিদুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন নাসির
এবং মোঃ নুর আলম পনির

বক্তারা বাঘাইছড়িতে কাঠ ব্যবসা ব্যতীত বড় ধরনের অন্য কোন মিল কারখানা বা ব্যবসা নেই। ব্যবসায়ীদের কল্যাণে সুখে দুঃখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।