শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

কারিগরি শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক হতে হবে

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোঃ আক্কাস আলী বলেছেন, কারিগরি শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আন্তরিক হতে হবে। কারিগরি শিক্ষা গ্রহন করে কেউ বেকার থাকে না। সকলেই নিজের যোগ্যতাই কর্মক্ষেত্রে সফল হয়। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তবে শিক্ষার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে।

বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল ১১ টায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) কারিগরি অধিদপ্তরের আয়োজনে এ সঞ্জিবনী প্রশিক্ষণ সেশন এবং একইদিন বিকেল ৩ টায় বিএসপিআই খেলার মাঠে ক্রিকেট টুনার্মেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ২৭ জন কর্মকর্তা ও কর্মচারি এই সঞ্জিবনী প্রশিক্ষণে অংশ নেন। কাপ্তাই বিএসপিআই ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। এসময় বিএসপিআই এর সকল বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বিএসপিআই এর খেলার মাঠে প্রতিষ্ঠানটির আয়োজনে আন্ত: বিভাগীয় টি -১০ ক্রিকেট টূর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। এসময় সকল বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। ক্রিকেট টুর্নামেন্টে অটোমোবাইল বিভাগ ৬০ রানে ইলেকট্রনিক বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন।