শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় দোয়া ও আলোচনা সভা

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এলপিসি শাখার বার্ষিক পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) মাহফিল দোয়া ও আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই কর্মচারী ও শ্রমিকদের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি, এলপিসি, কাপ্তাই শাখার সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। প্রধান অতিথি বলেন, করাতকল ও বিএফআইডিসি উন্নয়নের জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব এবং দেশের উন্নয়নের জন্য আমরা দোয়া করব। দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের পেশ ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী। এসময় বিলাশ কুমার বিশ্বাস, সহ-ব্যবস্থাপক, মিনু চাকমা প্রধান সহকারী (প্রশাসন), মোঃ আব্দুল হান্নান সহ-মাঠ তত্ত্বাবধায়ক, রিগ্যান বড়ুয়া সহ-মাঠ তত্ত্বাবধায়ক, এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি আল আমিন, সম্পাদক মো.শাহীন উদ্দিন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেনসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএফআইডিসি রেস্ট হাউসে পবিত্র মিলাদুন্নবী (সঃ) মাহফিলে উপজেলা পর্যায়ে সরকারি, বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান প্রধানগন আপ্যায়ন করে।

তিনি এলপিসি উন্নয়ন এবং সকল নিহত সাবেক কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন।