শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

১৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানবিক সহায়তার অংশ খাগড়াছড়ির মানিকছড়ির দুর্গম এলাকার অসহায়, হতদরিদ্র ও চিকিৎসা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষধ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন এর আয়োজন করে।

প্রায় ২৭০ জন পাহাড়ি-বাঙ্গলি রোগীকে চিকিৎসাসেবা প্রদান শেষে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) এর নেতৃত্বে উক্ত মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা এমন মানবিক কার্যক্রমের জন্য সিন্দুকছড়ি সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও এমন মানবিক কার্যক্রম অব্যহত রাখতে সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান।