শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করা একটি দল আজও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করা একটি রাজনৈতিক দল আজও তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৌর বিএনপি’র মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান বলেন এসব কথা বলেন। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে চৌধুরী কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিলা রুমার সঞ্চালনায় ও পৌর সভাপতি জয়শ্রী দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান।

প্রধান বক্তা ছিলেন, মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি শাহ জালাল কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী।

সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান বলেন, তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি’র ৩১ দফা বাস্তবায়িত হলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বীরা বসন্তের কোকিলের মতো সাময়িক, কিন্তু প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া জনগণের মধ্যেই আছেন। সবাই মিলে তাঁকে বিজয়ী করে পাহাড়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

এসময় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সিমা, মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেনসহ পৌর মহিলা দল ও সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।