শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

গুজব প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: কাপ্তাই ইউএনও

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক। এ দুটি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সু-শাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন।

বুধবার (৫নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর আয়োজনে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এবং কাপ্তাই তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসার জিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোঃ সাঈদ হাসান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান,দৈনিক সংগ্রাম কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম, বিলাইছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক অসীম চাকমা, রাজস্থলী উপজেলা বেতার প্রতিনিধি হাবিবুল্লাহ মেজবাহ, রাজস্থলী উপজেলা ইনকিলাব প্রতিনিধি মো: আইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ। এসময় কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি কর্মরত সংবাদকর্মী, সরকারি কর্মকর্তা ও উপজেলার সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

প্রধান অতিথি বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সমাজের সু-বিচার ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গুজব প্রতিরোধেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।