শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাই উপজেলার যথেষ্ট সুনাম রয়েছে

৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৫নভেম্বর) বিকাল ৪টায় শিলছড়ি প্যারাডাইসে এ সংবাদ সম্মেলন করা হয়।

কাপ্তাই উপজেলার ক্রীড়ামোদী সর্বস্থরের জনগণ, সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ দিলদার হোসেন। এসময় তিনি বলেন, খেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাই উপজেলার যথেষ্ট সুনাম রয়েছে। আন্তর্জাতিক, জাতীয় এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে কাপ্তাইয়ের সন্তানরা সুনামের সাথে খেলে আসছেন। রাঙামাটির মারী স্টেডিয়াম যার নামে করা হয়েছে তিনি কাপ্তাইয়ের সন্তান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, একটি মহল চায়না কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হউক। সরকার যখন কাপ্তাই উপজেলায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, তাই কাপ্তাই উপজেলায় যেন এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার দাবি জানাই।

কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃতি খেলোয়াড় আনিছুর রহমান এর উপস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ মোঃ জাহঙ্গীর আলম, মাহাবুব হাসান, ক্রীড়া সংগঠক ও চম্পাকুড়ি খেলাঘর আসর এর সহ সভাপতি জাকির হোসেন,সাবেক মেম্বার একরাম হোসেন, বিশিষ্ট রেফারি ও ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের, শীলছড়ি দি রয়েল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, সাবেক কৃতি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মোঃ জাকির হোসেন, যুব সংগঠক মোঃ ইব্রাহীম, মোহাম্মদ মাসুদ ও ইউসুফ প্রমূখ।