শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

বাঙ্গালহালিয়ায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৬৩ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান-২০২৫ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। শনিবার (১নভেম্বর) সকালে এ পূন্যানুষ্ঠান অনুষ্টান অনুষ্টিত হয়।

দায়ক-দায়িকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবর দান, পিন্ড (অন্ন) দান সহ বুদ্ধ পূজা, ধর্ম আলোচনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। শত শত পুণ্যার্থী ধর্মীয় অনুশীলন ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান চলাকালীন সময় সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। নিরাপত্তার স্বার্থে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল এলাকায় টহল পরিচালনা করে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সময় কাপ্তাই জোনের পক্ষ থেকে মেজর মোঃ তানভীর হাসান সিফাত, ক্যাম্প কমান্ডার বাঙ্গলহালিয়া আর্মি ক্যাম্প অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং আয়োজক কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।