শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দীঘিনালায় ব্যবসায়ীদ্বয়কে ১লক্ষ টাকা জরিমানা

১২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন দায়ে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (০২নভেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন পাবলাখালী কলা বাগান এলাকায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, জনসাধাররে অভিযোগ আপত্তি এবং পরিবেশের ক্ষতি করার অপরাধে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন পাবলাখালী কলা বাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এর সাথে জড়িত থাকার অপরাধে আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমা কে জরিমান করা হয়।

করায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিটস্ট্রট মুহাম্মদ ইনামুল হাছান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর ২ ধারায় জড়িত ব্যক্তিদ্বয়কে ১ লক্ষ টাকা জরিমানা করেন। পরিবেশের ক্ষতি করছে এমন কাজে জড়িত থাকলে জেল জরিমানা করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন।