শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় শীতের আগাম সবজি চাষে লাভবান কৃষকরা

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় এখন শীতের শাক-সবজি মুলা,ফুলকপি, বাঁধাকপি, চায়না খিরা, শষা স্থানীয় বাজারে আগাম আসতে শুরু করেছে। স্থানীয় বাজারের শাক-সবজি যথেষ্ট চাহিদাও রয়েছে। এসব সবজি দামেও ক্রেতার নাগালের মধ্যে। স্থানীয় কৃষক ও তরুন শিক্ষিত উদ্যোক্তারা শীতের আগাম শাক সবজি চাষ করছে লাভবানও হচ্ছেন ।
উপজেলার বোয়ালখালী ইউনিয়নের প্রিয়দর্শী চাকমা বলেন, খামারে শীতকালীন আগাম শাক সবজি চাষ করে স্থানীয় বাজারের বিক্রি করছে এতে তার লাভ হচ্ছে। সবজি খামারে রবি মৌসুমে শীতকালীন আগাম শাক সবজি চাষ করছে। মালচিং পদ্ধতিতে পলিথিন দিয়ে মুলা, চায়না জাতের শষা, খিরা, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি চাষ করছে। তিনি আরো বলেন, দীঘিনালা উপজেলায় শাক সবজির প্রচুর চাহিদা আছে। সমতলের কুমিল্লা নিমসার বাজার, গৌরিপুর বাজার থেকে প্রচুর শাক সবজি এনে দীঘিনালা চাহিদা পূরণ করছে ব্যবসয়ীরা। আমি মনে করি মালচিং পদ্ধতিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শীতকালীন আগাম শাক সবজি চাষ করে লাভবান হওয়া সম্ভব। তামাক চাষ স্বাস্থ্য জন্য ক্ষতিকর , তামাক চাষ না করে শাক সবজি চাষ করে স্বাবলম্বী হওয়া যায়, আমার খামারে তিনজন শ্রমিক নিয়মিত কাজ করে আগে তারা ঘুরে ঘুরে দিনমজুর কাজ করত। এখন তাদেরও একটি স্থায়ী কর্মসংস্থান হয়েছে।

দীঘিনালা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, দীঘিনালা উপজেলায় এবছর আবহওয়া অনুকূলে থাকায় শীতের আগাম শাক সবজি চাষ বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় কৃষকরা ও তরুন উদ্যোক্তারা শাক সবজি চাষে এগিয় আসলে তারা প্রচুর লাভবান হবে।