শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় ৫৪তম সমবায় দিবস উদযাপন

১০

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৫৪তম সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে। শনিবার (১নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজনে ৫৪তম সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি বের করা হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে ৫৪তম সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীঘিনালা উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দীঘিনালা উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ সোহেল রানা। দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকারিয়া। সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, এমাং নারী যুবকল্যান সমবায় সমিতি লি: সভাপতি সুমনা ত্রিপুরা, বেতছড়ি বাজার ব্যবসায়ী সমিতি লি: প্রতিনিধি মোঃ আব্দুল সোবাহান।

আলোচনা সভায় বক্তরা বলেন, একক প্রচেষ্ঠায় দারিদ্র বিমোচন করা সম্ভব না। সমবায় সমিতির মাধ্যমে সকলে প্রচেষ্ঠায় দারিদ্র বিমোচন করে স্বাবলম্বী হওয়া সম্ভব। তাই সমিতি সঞ্চয় জমা করে সকলে মিলে বহুমূখী প্রকল্প নিয়ে ভাগ্য পরিবর্তন করা যায়। আয়ে চেয়ে ব্যয় বেশি করা যাবে না। গ্রামীন সকল উৎপাদিত পন্য সমবায় সমিতির মাধ্যবে বেঁচা-কিনা করতে পারলে ন্যায্যমূল্য পাওয়া যায়। সকল পেশার মানুষের সমবায় সমিতি থাকলে, সকলের ঐক্যবন্ধ প্রচেষ্ঠা দেশ থেকে দারিদ্র বিমোচন করা সম্ভব।