শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

বান্দরবানের থানচি বলি বাজারে ১৩ দোকান ভষ্মিভুত

১২

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়নের প্রধান বাণিজ্যিক ব্যবসার প্রাণকেন্দ্র বলি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে ১১টি দোকান। আংশিকভাবে আরো ২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক পনে ২টার দিকে বলি বাজার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় ১১টি দোকানে মালামাল সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। আরো ২টি দোকানে আংশিক ক্ষয়ক্ষতির হয়েছে। তাদের আনুমানিক ৫ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ করে বলিপাড়া বাজারে একটি চায়ের দোকানে আগুনের সূত্রপাত হয় এবং মুর্হুতেই আগুন আশেপাশে দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘন্টার বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ১১টি দোকানে সম্পূর্ণ পুড়ে ছাই এবং আরো ২টি দোকানে আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে বলিপাড়া বাজার কমিটির সভাপতি অংসিংম্যা মারমা জানান, মধ্যরাতে আনুমানিক পনে ২টার দিকে বাজারে একটি দোকানে আগুন দেখতে পায়, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক থানচি ফায়ার সার্ভিসে অগ্নিকান্ডের খবর দেন ব্যবসায়ীরা।

বলিপাড়া বাজারে ব্যবসায়ীরা জানান, সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম। মধ্যরাতে হঠাৎ করে চিকারের আগুন আগুন, মুর্হূতে পাশেই দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বেশিভাগ দোকান আধা-পাকা ও বাঁশ কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকানে মালামালসহ জিনিসপত্র কিছুই বের করতে পারিনি। ক্ষতিগ্রস্ত তাদের ৫ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান তারা।

অন্যদিকে থানচি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রহিদুর রহমান মৃধা জানান, মধ্যরাতে বলিপাড়া বাজারে আগুনে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে সূত্রপাত সঠিকভাবে এখনো জানা যায়নি, তদন্তের পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, মধ্যরাতে বলিপাড়া বাজারে আগুনে খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের যৌথভাবে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক, বিএ-৭৮১৯ লেঃ কর্নেল মো: জহিরুল ইসলাম, জি জানান, অগ্নিকান্ডের সংবাদ প্রাপ্তি পর অতি স্বল্প সময়ের মধ্যে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হন’। ভবিষ্যতেও, বিজিবি যে কোনো দুর্ঘটনায় জনসাধারণের জানমাল রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাবে।