শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
“কৃষিই সমৃদ্ধি” কৃষি উন্নতি ধারণ করে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বসতবাড়ীতে ও মাঠে চাষযোগ শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিরার (২৬অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে প্রণোদনা কর্মসূচীর আওতায় এসব বীজ ও সার বিতরণ।

উপকরণ বীজ ও সার বিতরন আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুজ্জামান সুমন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ও দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি ও বাংলাদেশের বেতার এর পানছড়ি ও দীঘিনালা সংবাদদাতা মোঃ সোহেল রানা। আলোচনা সভা শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্ত্রিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

এতে মাঠে চাষযোগ্য ১শ ৮০ জন কৃষক বেগুন, পটল, লাউ, মূলা ও মটরসূটি বীজ এমওপি, টিএসপি, সার এবং বসতবাড়ি ১শ জন ক্ষুদ্র কৃষকদের মাঝে ৭ধরনে শাক সবজি বীজ ও সার প্রদান করা।

কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, পারিবারিক পুষ্টির চাহিদা পূরন বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শাক সবজি বীজ ও সার প্রনোদানার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রদান করে থাকে। এসব বীজ নিয়ে অবশ্যই রোপন করতে হবে। শাক সবজি ফলিয়ে পারিবারিক পুষ্টির চাহিদা পুরণ করে বাজারে বিক্রি করে অর্থ উপাজন করা সম্ভব। এছাড়াও তরুণরা উদ্যোগ নিলে তারাও কৃষিতে উদোক্তা হতে পারে।