শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর

॥ রাজস্থলীউপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিক্রি করা হয়েছিলো গত ২০ অক্টোবর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো গত ২২ অক্টোবর বুধবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছিলো গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার। পরে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে ২৫ অক্টোবর শনিবার।

নির্বাচন ঘিরে প্রার্থীরা ইতোমধ্যেই প্রচার-প্রচারণা শুরু করেছে। তৎপর বিভিন্ন পদের প্রার্থীরা। তারা ব্যানারে ও লিফলেটে প্রচার করছেন নানা প্রতিশ্রুতি। নানা মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ সংগঠনের নির্বাচন। ক্লাবের সদস্য ছাড়াও স্থানীয় সবার দৃষ্টি এখন ওই নির্বাচনের দিকে। শীর্ষ পদে কারা জিতছেন, তা নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা। সংগঠনের নির্বাচনী সূত্র জানায় ১০ টি পদ নিয়ে ১০সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হবে।

এবারের নির্বাচনে ১০ টি পদের বিপরীতে ৮জন মনোনয়নপত্র নিয়েছেন। কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মিন্টু কান্তি নাথ ও সিনিয়র সহ সভাপতি চাথোয়ামং মারমা, যুগ্ন সম্পাদক উচাপ্রু মারমা ও কোষাধক্ষ্য নুশরাত জাহান নিশু নির্বাচিত হয়েছেন। আর বাকী গুরুত্বপূর্ণ ২ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৬ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।