শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিং

৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দূর্গম ভালুকিয়ায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত। সোমবার (২০ অক্টোবর) ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারের ২২ তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে বিহার প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।

কমি গ্রামে রক্তদানের কার্যক্রমকে শহর থেকে গ্রামের মাঝে ছড়িয়ে দিতে এ ক্যাম্পেইন। ভালুকিয়া যুব সমাজের আর্থিক সহযোগিতায় এসময় ৩শ’ লোকজনের মধ্যে ফ্রি ব্লাড টেস্ট করা হয়। এসময় এই ফ্রি ব্লাড ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করেন মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’র উপদেষ্টা ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ভদন্ত সত্যপ্রিয় মহাথের।

এসময় মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’র উপদেষ্টা অমল বিকাশ তনচংগ্যা, ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মায়াধন তনচংগ্যা, থোয়াইসাপ্রুু সহ মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’র সকল সদস্য উপস্থিত ছিলেন।